হোম » সারাদেশ » পোরশার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদের  কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

পোরশার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রদের  কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।

এম আই হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশা উপজেলার গাংগুরিয়া উচ্চ বিদ্যালয় আজ পহেলা নভেম্বর২০২১ইং সরকারের নির্দেশনা মোতাবেক ছাত্রদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। প্রধান শিক্ষক জনাব মোঃ হারুন-অর-রশিদের অনুমতিক্রমে  শিক্ষক ও ম্যাডাম সহ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান।

এ ট্যাবলেট খাওয়ানোতে সহযোগিতা করেন সহকারী শিক্ষক সালেহা খাতুন, বিউটি খাতুন, শ্রীকান্ত পাহান, মাসুদ আলী, শ্রেণি শিক্ষক ইসমাইল হোসেন। দশম শ্রেণী থেকে শুরু করে পর্যায়ক্রমে ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের এ ট্যাবলেট খাওয়ানো হয়। খাওয়ানোর শেষ হওয়ার পরে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। সকল ছাত্র-ছাত্রী সহকারি এর ট্যাবলেট গ্রহণ করেন এবং সেবন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!