
ফারুক হোসেন (রুহিয়া)ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার রুহিয়া অটোবাইক মালিক সমিতি লিঃ রেজি নং-১৬ এর ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক আনন্দ উদ্দিপনা ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ৩০ অক্টোবর( শনিবার) রুহিয়া করিম জুট মিলের অফিসে সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতীহীন ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৩টার পরে গননা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। ফলাফলে প্রসাদু বর্মন – সুমন এর প্যানেল বিজয়ী হয়।
রুহিয়া অটোবাইক মালিক সমিতির আহব্বায়ক শহিদুল ইসলাম জানান ভোট সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনার মোঃ রমজান আলী বলেন, ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে হয়েছে। মোট ভোটারের সংখ্যা ছিল ২৩৯ জন। এর মধ্যে ২২৬ টি ভোট কাস্ট হয়।
ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন, নির্বাচন কমিশনার মোঃ রমজান আলী। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দুলাল রব্বানী, রুহিয়া থানা প্রেসক্লাবের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু