
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে একটি খাসপুকুর কে কেন্দ্র করে দ্#ু৩৯;পক্ষের সংঘর্ষে মোখলেসুর রহমান- ৪০ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার ঈশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোখলেছুর রহমান একই গ্রামের সইমুদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লালপুর উপজেলার ঈশ্বরপাড়া এলাকার একটি খাস পুকুরের দখলকে কেন্দ্র করে সাহাবুল গ্রুপের সাথে বাদশা গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে বাদশা গ্রুপের হামলায় সাহাবুল গ্রুপের মখলেসুর রহমান গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান বলেন , পরিস্থিতি নিযন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে । তবে এ বিষয়ে এখনো কোন পক্ষই মামলা দায়ের করেনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল