হোম » সারাদেশ » টাঙ্গাইলে বা‌তিঘর আদর্শ পাঠাগা‌রের মত‌বি‌নিময় সভা  অনুষ্ঠিত   

টাঙ্গাইলে বা‌তিঘর আদর্শ পাঠাগা‌রের মত‌বি‌নিময় সভা  অনুষ্ঠিত   

টাঙ্গাইল প্রতিনিধিঃ  “বাতিঘর আদর্শ পাঠাগা‌র” এর উ‌দ্যো‌গে পাঠাগার ক‌ক্ষে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়েছে।শুক্রবার(২২ অক্টোবর)সকালে সভায় আ‌লোচক হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ‌নজরুল গ‌বেষক ও টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগা‌রের আজীবন সদস‌্য অ‌্যাড‌ভো‌কেট আব্দুল গ‌ণি (আল রুহী), ইব্রাহীম খাঁ সরকারি ক‌লে‌জের বাংলা বিভা‌গের প্রভাষক ও ছড়াকার সো‌হেল ‌সৌকর্য।
সভায় স্বাগত বক্তব‌্য রা‌খেন “বা‌তিঘর আদর্শ পাঠাগার” এর প্রতিষ্ঠাতা মোঃ কমরুজ্জামান সোহাগ। এসময় উপ‌স্থিত ছি‌লেন বা‌তিঘর আদর্শ পাঠাগা‌রের সভাপ‌তি মোঃ খোদাবক্স মাস্টার, পাঠাগার প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্যগণ এবং স্থানীয়  সু‌ধীবৃন্দ। পাঠাগা‌রের উন্নয়ন, পাঠক সংখ‌্যা বৃ‌দ্ধি তথা পাঠাগা‌রের সা‌র্বিক কার্যক্রম বেগবান কর‌তে করণীয় নির্ধার‌ণে  সভায় আ‌লোচনা হয়।
উ‌ল্লেখ‌্য, “এ‌সো বই প‌ড়ি, নি‌জে‌কে আ‌লোকিত ক‌রি” স্লোগানকে সাম‌নে রে‌খে ২০১০ সা‌লের ২১ শে ফেব্রুয়া‌রি টাঙ্গাইল সদর উপ‌জেলাস্থ চৌরাকররা গ্রা‌মে প্রতি‌ষ্ঠিত হয় “বা‌তিঘর আদর্শ পাঠাগার”। প্রতিষ্ঠালগ্ন থে‌কেই পাঠাগার‌টি গ্রা‌মের মানুষের ম‌ধ্যে পাঠাভ‌্যাস তৈ‌রি তথা জ্ঞান‌ভি‌ত্তিক সমাজ বি‌নির্মা‌ণের উ‌দ্দে‌শ্যে প্রতি‌নিয়ত কাজ ক‌রে যা‌চ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!