
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সিন্দুর্না, সিংগীমারী ও গড্ডিমারী ইউনিয়নে ঘুরে ঘুরে প্রায় অর্ধ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস হাতীবান্ধা উপজেলা শাখার সমন্বয়ক মাজহারুল রিফাত, গ্রীন ভয়েস সদস্য মিনহাজ হাসান মিনয়, আনারুল ইসলাম, রবিউল ইসলাম জীবন, সিপু প্রমূখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ