
হারুন উর রশিদ সোহেল,রংপুর প্রতিনিধিঃ রংপুরে দেশীয় মদসহ কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মিল্টনকে আটক করেছে র্যাব। এসময় রাসেল নামে তার এক সহযোগীকেও আটক করা হয়। র্যাব জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল। এ সময় ১২ বোতল দেশীয় মদসহ মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়। মশিউর রহমান নিজেকে কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রাসেল ওই অফিসের সহায়ক (পিয়ন) হিসেবে পরিচয় দেন বলে র্যাব জানায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, শনিবার মাদকসহ আটক দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ