হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত

সিরাজগঞ্জে ট্রাক চাপায় দুই বন্ধু নিহত

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বিমান-বাহিনীর সদস্যও রয়েছে বলে জানা গেছে। শনিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো, সিরাজগঞ্জ পৌর শহরের ১নং খলিপা পট্টি এলাকার জুলমত হোসেনের ছেলে বিমান-বাহিনীর সদস্য সাব্বির হোসেন (২৪) ও শহরের মুজিব সড়ক এলাকার হাজী রফিকুলের ছেলে হাসান (২৪)। নিহতরা একে অপরের বন্ধু।
রবিবার (২৪ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।  তিনি আরও জানান, মোটর সাইকেল যোগে সাব্বির ও হাসান দুই বন্ধু বগুড়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলেন। তারা ছোনগাছা এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মরদেহ দুটি মর্গে রাখা রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!