হোম » সারাদেশ » হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

হাতীবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারী ইউনিয়ন পরিষদের ১১৫০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর ) সকালে দোয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে দোয়ানী – ছয়ানী ও সুফিয়া নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জিআর চাল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ. আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে ,গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!