
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের অবৈধভাবে মা ইলিশ আহরণকারী ১১ জেলেকে ৭ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মা ইলিশ আহরণে ব্যবহৃত ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান,
বুধবার (২০ অক্টোবর) ও বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর চরবেল মেহেরনগর পয়েন্টে অভিযান চালিয়ে এ কারাদন্ডাদেশ দেন। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং আহরণ করা ৭ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান