
সালেকুজ্জামান সালেক: যতদিন জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ জামাত-শিবিরের মাথার উপরে বিএনপি ছাতা ধরে থাকবে ততদিন বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা হবে।দেশ বিপদে থাকবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুমিল্লা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় সনাতন সম্প্রদায়ের হামলার ঘটনায় ইনু বলেন, ধর্মান্ধ সন্ত্রাসী গোষ্ঠী এসব হামলা চালিয়েছে। এটা হিন্দু মুসলিম দাঙ্গা নয়। দাঙ্গা বাধাবার জন্য উস্কানি দেওয়া হচ্ছে। তবে তারা বাংলাদেশের সাংবিধানিক নির্বাচিত সরকারকে উৎখাত করে একটি তালেবানি রাষ্ট্র ও রাজাকারের সরকার প্রতিষ্ঠার চক্রান্তে লিপ্ত। সাবেক এ মন্ত্রী আরও বলেন,
হামলার ইন্ধনদাতারা ১২ বছর ধরে মাঝে মাঝে আগুন সন্ত্রাস, কখনো মন্দিরে হামালা, কখনো মাজারে হামলা চালাচ্ছে। যত দিন জঙ্গি, সন্ত্রাসী, ধর্মান্ধ গোষ্ঠী মাথার উপরে বিএনপি ছাতা ধরে থাকবে ততদিন বাংলাদেশে এরকম বিপদে থাকবে। এই হামলার পুনরাবৃত্তি বন্ধ করতে অপরাধীদের ধরতে হবে, গ্রেফতার করতে হবে। দ্রুত বিচার করে আইনের আওতায় আনতে হবে। আর জঙ্গী সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা