
রবিউল হাসান লায়ন: আসন্ন ১১নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে প্রার্থী জননেতা আয়ূব আলী খানকে বিজয়ী করার লক্ষে বিশেষ বর্ধিত সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ১১নং শাহবাজপুর ইউনিয়ন শাখা। মঙ্গলবার সন্ধায় শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফাইজুর রহমান আকন্দ বিপ্লবের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মোহাম্মাদুন নবী তালুকদার সুমনের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোখলেছুর রহমান নুরনবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ইকরামুল হক ফেরদৌস তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আয়ূব আলী খান, সহ-সভাপতি একেএম মুছা মুক্তা, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন মাস্টার, সদস্য শহিদুল ইসলাম লেবু।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আজাহারুল ইসলাম, সদস্য মজিবুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রিপন তালুকদার, ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন, কৃষক লীগের সভাপতি আয়নাল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সোহেল, সাবেক সভাপতি সুলতান মিয়া, সভাপতি আনোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক আমিজুর রহমান আমিজ, সাধারণ সম্পাদক শামীম আকন্দ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিন্দু, সাধারণ সম্পাদক মিলন মন্ডল প্রমুখ।
বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি