
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টার: জাতীয় শ্রমিকলীগ বগুড়ার শাজাহানপুর উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক দিপুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ।
মানববন্ধন চলাকালে উপজেলা শ্রমিকলীগ সভাপতি মতিউর রহমান টুকুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইউনুস আলী সোনারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বগুড়া শহর শ্রমিকলীগ দক্ষিণের আহ্বায়ক আনন্দ কুমার দাস, যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন রানা, উত্তরের আহ্বায়ক জালাল উদ্দিন শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূরুজ্জামান,
শহর শ্রমিকলীগ উত্তরের প্রচার সম্পাদক মিজানুর রহমান, শাজাহানপুর উপজেলা শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী, রুবেল সরকার, মুক্তার মোল্লা, আব্দুর রাজ্জাক, মিন্টু মিয়া, নজরুল ইসলাম, শাজাহান আলী, মহিদুল ইসলাম নুর, কৃষকলীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ