
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাং এর হমলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রয়েল বরুয়া। এই ঘটনায় রিয়াজ নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্তবার(১৫ অক্টোবর) শহরের রিভারভিউ স্কুল মাঠে কিশোর গ্যাং এর দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধায় শহরের আশ্রম পাড়া ও ফকির পাড়ার কিশোর গ্যাং এর মাঝে দেশিয় অস্র সহ বাকবিতন্ডা হয় । রয়েল বড়ুয়া সেই বাকবিতন্ডা থামাতে এগিয়ে গেলে সে ছুড়ির আঘাতে আহত হয়। তখন উপস্থিত কয়জন তাকে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার সুজন জানান, বুকের নিচে বাম পাশে ছুড়ি দ্বারা সোজা ভাবে আঘাত করা হয়েছে। অনেক রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় রুগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুরে প্রেরন করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল জানান, এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দ্রুত বাকি সকল দোষিদের আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা