
আরিফুল ইসলাম আরিফ (ময়মনসিংহ) ভালুকা প্রতিনিধিঃ-দেশের বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয় ঢাকা প্রানিসম্পদ অধিদপ্তর খামার বাড়ী ফামগেট হল রুমে ভালুকার ইউএলও মােহাম্মদ মতিউর রহমানের সহায়তায় ভালুকা উপজেলার ডাকাতিয়ার পাঁচগাওয়ের নাজমুল হকের একটি গরু তড়কা রােগে মারা গিয়ে ছিল।ক্ষতিপূরণ হিসেবে ৮০হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে।জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর এফ.এফ.মােঃ সাইফুল ইসলাম সবুজ জানান,বর্তমান সরকার নিরাপদ মাংস ডিম দুধ মানুষ যেন পায় সে জন্য ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে।
বাংলাদেশে প্রথম বারের মতো জুনোটিক রোগে মৃত গরুর জন্য ক্ষতিগ্রস্ত খামারীরা ২০লাখ ৮০হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ভেটেরিনারি পাবলিক হেলথ সার্ভিস জোরদারকরণ প্রকল্পের আওতায় খামারীদের ক্ষতিপূরণ দেওয়া হয়।এবং আমি ভালুকার বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলে খামারি ও বিভিন্ন ঔষধের দোকানে এসব রোগ বালাই সম্পর্কে বিস্তারিত জানতে লিফলেট বিতরণ ও আলোচনা করে যাচ্ছি।গত বৃহস্পতিবার (৭ই অক্টোবর) বিকেলে প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলন কক্ষে জুনোটিক রোগে মৃত-আক্রান্ত (কালিং সাপেক্ষে) গরু ও মহিষের খামারী পর্যায়ে ক্ষতিপূরণের চেক
বিতরণ অনুষ্ঠানে প্রাণি সম্পদ অধিদপ্তরের পরিচালক আফাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ২৭জন খামারীর হাতে ২০ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।এই প্রকল্পের মাধ্যমে ২০১টি উপজেলায় পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত খামারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল