
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী বাজার থেকে চাঁনপাড়া জামে মসজিদ হয়ে নিজাঁম গাতী চার রাস্তা মোড় পর্যন্ত তিন কিলোমিটার অংশের রাস্তার এখন বেহাল অবস্থা। দীর্ঘদিন সড়কটি পাকা না হওয়ায় চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তার দু’ পাশের বেশকিছু অংশ জুড়ে নিচু হয়ে গেছে। বিশেস করে মিরের দেউলমূড়া নুরনবি কবিরাজের মাদ্রাসার পিছনের রাস্তাটুকু। তাছাড়া সরকারি রাস্তা ঘেষে ঘর তোলার কারনে বড় ধরনের যানবাহন গুলো আগে চলাচল করতে পারলেও এখন আর কোনোক্রমেই চলাচল করতে পারছেনা।
এ ব্যাপারে কবিরাজ নুরনবির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় আমি ঘর তুলেছি, তারপরেও সরকারি জায়গা হলে আমি যায়গা ছেড়ে দেবো, এতে আমার কোনো আপত্তি নেই। বর্ষা মৌষুমে একটু বৃস্টি হলেই চলাচলের সম্পূর্ণ অনুপযোগি হয়ে পড়ে। ফলে লোকজনের চলাফেরায় চরম ভোগান্তির সৃষ্টি হয়। আর এই অবস্থা চলে আসছে বছরের পর বছর ধরে। এই পথে চলাচলকারী স্থানীয়রা জানান, বিগত সাবেক চেয়ারম্যন মরহূম আলমগীর কবীর খান সাহেবের একান্ত প্রচেস্টায় তার ভাইদের সহযোগিতায় রাস্তাটিতে ইট দিয়ে সংস্কার করা হলেও দীর্ঘ ১৫ বছর পরেও কেউ রাস্তাটি সংস্কারের উদ্দোগ গ্রহণ করেনি।
এই রাস্তা দিয়ে উপজেলার নিজামঁগাতী,ব্রাম্যণবাড়িয়া, শ্রীদাসগাতী, ডাঙ্গারপাড়া, চাঁনপাড়াসহ অন্তত ১০ টি গ্রামের জনসাধারণ প্রতিদিন যাতায়াত করে থাকেন। কিন্তু এই রাস্তায় কাঁদা পানি জমে থাকায় শিক্ষার্থীসহ সাধারন মানুষের পায়ে চলা যেমন কষ্টকর পাশাপাশি যানবাহন চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এ অবস্হায় উক্ত রাস্তাটি পাকা করার জন্য সংস্লিস্ট কর্তৃপখ্যের নিকট জোরদাবি জানিয়েছেন অত্রান্চলের ১০ টি গ্রামের জনসাধারণ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল