
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, রেজি নং রাজ- ৮৮ এর ৪জন মৃত শ্রমিকের পরিবারের মাঝে এক কালিন মৃত্যু অনুদান এবং ১০ জন শ্রমিক কে কন্যা দায়গ্রস্থ শ্রমিকদের কন্যা বিবাহ অনুদানের টাকা বিতরণ করা হয়। গত রোববার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজ- ৮৮ এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ আলী বাটলার সভাপতিত্বে বক্তব্য দেন, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাবেক সভাপতি আব্দুল গফুর ভুইয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন,
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংগঠনের সাবেক সভাপতি খয়রুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আলী, সড়ক সম্পাদক বাবু, অর্থ সম্পাদক বুলু মহন্ত, প্রমুখ। এ সময় ১৪ জন শ্রমিকের পরিবারের মাঝে মোট ১ লাখ ৮০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২