
গণমানুষের আওয়াজ রিপোর্ট : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের বারদীর বিভিন্ন গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগে নিয়ে বিরতিহীনভাবে ব্যাপক গণসংযোগ, ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল।

এ সময় দলীয় নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বারদী ইউনয়ন পরিষদ নির্বাচনে লায়ন মাহবুবুর রহমান বাবুলকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। গণসংযোগকালে লায়ন বাবুল বলেন, আমি অতীতে এই বারদীর মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আগামীতেও থাকবো।
দল আমাকে মনোনয়ন দিলে আগামীতে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইনশাআলাহ এলাকার ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণ করে, সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, বেকার সমস্যা সমাধান, রাস্তা-ঘাটের উন্নয়নসহ বারদীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো।

বারদীকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তিত করবো। অসহায় গরীব জনসাধারণের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করে গণমানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো ইনশাআলাহ। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক