হোম » সারাদেশ » বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত !!

বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত !!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় মেরিনা খাতুন (৭১) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেরিনা উপজেলার আমরুল ইউনিয়নে শৈলধুকড়ী গ্রামের মৃত মোজাফফর আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বৃদ্ধ মহিলাটি রাস্তার পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রাস্তা পাড় হচ্ছিলেন৷ এমন সময় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে বৃদ্ধার মৃত্যু হয়৷ পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
শেরপুর গাড়িদহ হাইওয়ে ক্যাম্পের সাব–ইন্সপেক্টর শাহাদৎ হোসেন জানান, মরদেহ বগুড়া সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!