
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৭ অক্টোবর সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম নিহতরা হলেন-দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের মোটরসাইকেলে ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিলেন সাহাদাত ও সঞ্জয়। ২৯ মাইল কদমতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দুই মোটরসাইকেল আরোহী। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন