
এস আর নিরবঃ যশোরের কেশবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন পৌরশহরের সেলিনা মোবাইল পয়েন্টে দোকানের মালিক খালিদ হাসান (৩৫) ও রুবেল সরদার (৩০) । মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।থানা সূত্রে জানা যায়, পৌর শহরে সেলিনা মোবাইল পয়েন্টের মালিক তার ব্যবসা পরিচালনার পাশাপাশি দির্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। ৬ অক্টোবর বিকেলে মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের সার্বিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক পিন্টু লাল দাস, অরুপ কুমার বসু ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক সমরেশ দত্ত, মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সেলিনা মোবাইল পয়েন্ট দোকানের মালিক খালিদ হাসানকে ৪৫ পিছ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে।
সে উপজেলা বাগদা গ্রামের জালাল উদ্দীনের ছেলে। এর আগেও তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।অপর দিকে পৃথক অভিযানে পৌরশহরের বায়সা মোড় এলাকা থেকে আড়ুয়া গ্রামের বাশার সরদারের ছেলে রুবেল সরদার (৩০) কে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ৪০ পিছ ইয়াবা উদ্ধার হয়। এ বিষয়ে জানতে চাইলে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে। ৭অক্টোবর সকালে গ্রেফতারকৃতদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল