হোম » সারাদেশ » দাগনভূঞা জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত

দাগনভূঞা জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৬ অক্টোবর বুধবার সকালে এ দিবসের আয়োজন করা হয়। উপজেলা যুব ও ক্রীড়া কর্মকর্তা সাইফ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার তানিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো.শাহীন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার আজিজুল হক  দাগনভূঞা প্রেসক্লাব সভাপতি সিরাজ উদ্দিন দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন মালদার, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, একরামুল হক, ১নং সিন্দুরপুর ইউপি চেয়ারম্যন মো. নুরনবী, সেকেন্ড অফিসার সুমন বড়ুয়া, মাতুভূঞা ইউপি সদস্য রবিউল হক রবি মেম্বারসহ জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে জন্ম ও মৃত্যু সনদ বিষয়ে জনসাধারণকে সেবায় বিশেষ ভূমিকা রাখায় পুরস্কার প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!