
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে অস্ত্র একজন নৌ ডাকাতকে গ্রেফতার করেছে ভৈরব নৌ পুলিশ ইউনিট। গ্রেফতারকৃত আসামীর নাম শাহিন মিয়া (৩০)। সে ভৈরব পৌর শহরের কালিপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে বলে জানা যায়। গত ৫ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত সোয়া সোয়া টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় নৌ পুলিশ।
পুলিশ সূত্রে জানা গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার সময় ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাসেল মিয়া সংগীয় ফোর্স নিয়ে ভৈরব পৌর শহরের কালি পুর দক্ষিণ পাড়া থেকে শাহিন মিয়াকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে।
এবিষয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ সাইদুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে নৌ ডাকাতির সন্ধিগতায় শাহিনের কালিপুর দক্ষিণ পাড়া তার ভাড়া করা বাসায় অভিযান করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে ৪ রাউন্ড গুলি সহ দেশীয় তৈরী একটি রিভলবার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান