
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাহাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে দ্রুত গতির বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মোহাম্মাদ লিমন (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শাহাজানপুর উপজেলার বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই কলেজছাত্র শাহাজাহানপুর উপজেলার ডেমাজানী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নুরুজ্জামানের ছেলে ও ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। বগুড়ার শেরপুরের হাইওয়ে পুলিশ ক্যাম্প সূত্র জানায়, রাত নয়টার পরে বি-ব্লক ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহী লিমনকে চাপা দেয়। প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ট্রাকটির বেপরোয়া চলাচল এর জন্য দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখনো ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) একেএম বানিউল আলম জানান, লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর কর হচ্ছে। ট্রাকটি শনাক্তে আমরা কাজ করছি।।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান