হোম » সারাদেশ » দৌলতপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন

দৌলতপুরে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ, প্রতিনিধিঃ মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন পরিষদ চত্বরে দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বাই সাইকেল বিতরন করা হয়েছে।  আনুষ্ঠানিক ভাবে রবিবার ৪ অক্টোবর বিকাল ৩ ঘটিকার সময় স্থানীয় সরকার বিভাগের অধীন লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট -৩ কর্তৃক বাস্তবায়িত ২০২০-২১ অর্থ বছরের অর্থায়নে এই বাইসাইকেল বিতরন অনুষ্ঠান উনুষ্ঠিত হয়।
উপজেলার ৮নং ধামশ্বর ইউনিয়নের আওতায় ২টি হাইস্কুলের দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে একযোগে, কাকনা উচ্চ বিদ্যালয়ে ২০টি ও হামিদুর রহমান উচ্চ বিদ্যালয়ে (নিরালী) ২৪টি মোট ৪৪ টি বাই-সাইকেল বিতরণ করা হয়।  এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রশাসক, মানিকগঞ্জ। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন, মুহাম্মদ শফিকুল ইসলাম, উপ- পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার বিভাগ, মানিকগঞ্জ, মোঃ ইমরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার,দৌলতপুর উপজেলা, মানিকগঞ্জ, মোঃ মনজুরুল হক, ডিএফ,এলজিএসপি,মানিকগঞ্জ।
উনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ মোঃ সাদিকুর রহমান(তুলা) চেয়ারম্যান ৮নং ধামশ্বর ইউনিয়ন পরিষদ, দৌলতপুর,মানিকগঞ্জ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ তোফাজ্জল হোসেন, প্যানেল চেয়ারম্যান, ধামশ্বর ইউনিয়ন পরিষদ। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ধামশ্বর ইউনিয়ন, মোঃ দেলোয়ার হোসেন মিয়া, প্রধান শিক্ষক কাকনা উচ্চ বিদ্যালয়, মোঃ জাহাঙ্গীর আলম, সভাপতি হামিদুর রহমান উচ্চ বিদ্যালয় (নিরালী), মোঃ লিটন মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক, দৌলতপুর, প্রেস ক্লাব, নুর মোহাম্মদ, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ১নং ওয়ার্ড, ধামশ্বর ইউনিয়ন পরিষদ, মোঃ আজাদ হোসেন টুলু, সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ১নং ওয়ার্ড, ধামশ্বর ইউনিয়ন পরিষদ। এবং দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীসহ তাদের অভিভাবকগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!