
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে বজলু মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের টুনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বজলু মিয়া ধাওয়াপাড়া খিকিন্দা গ্রামের আলতাফ মন্ডলের ছেলে। জানাগেছে, উত্তর পেঁচুইল গ্রামে ফরিদের কাঁচা মরিচের মজিতে দিনমুজুর হিসেবে বজলু মিয়া কাজ করছিল। এ সময় হঠাৎ বৃষ্টি বজ্রপাত শুরু হলে বজলু মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়। শেরপুর থানা উপ-পরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে শেরপুর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান