
আজম খান মেলান্দহ (জামালপুর) থেকে: গত ২ অক্টোবর মেলান্দহ উপজেলা ৭নং চরবানিপাকুরিয়া ইউনিয়নের বেতমারী গ্রামের মৃত তৈয়ছন মোল্লার পুত্র ৬০ বছর বয়সী ছমির মোল্লা ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মৃত্যুটি রহস্যজনক বলে ধারণা করছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ছমির মোল্লা ঘটনার দিন বিকাল বেলা পারিবারিক কলহে স্ত্রী সন্তানদের সাথে মারপিট করে হাসপাতালে পাঠিয়ে দেয়। পরদিন সকাল বেলা তার ঝুলন্ত লাশ দেখে প্রতিবেশীদের মনে সন্দেহ দানা বেধেছে। ঘটনাটি ঘটেছে মৃত ছমির মোল্লার শশুরবাড়ি মধ্যপাড়া গ্রামে। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছমির মোল্লার শশুরবাড়ির পেছনে বাঁশের ঝাড়ে চিকন রশি দ্বারা ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে থানায় নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। রসহ্যজনক মৃত্যুটি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি