হোম » সারাদেশ » শাখারিয়ার মাদক সেবন করার অপরাধে ৬মাসের  কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শাখারিয়ার মাদক সেবন করার অপরাধে ৬মাসের  কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার  জীবননগর উপজেলার শাখারিয়ার মাদক সেবন করার অপরাধে বুধবার দুপুরে মাদকসেবী মাসুদ রানাকে বিনাশ্রম ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত  থেকে জানা গেছে, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম বুধবার দুপুর ২ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া গ্রামে মাদক দ্রব্য সেবন করে মাতলামির করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃমাসুদ  (৩১) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জীবননগর থানার এসআই শহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সরা।এস আই শহিদুল ইসলাম বলেন এলাকায় কেউ মাদক সেবন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!