
এম এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ৩৫৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৯ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৫৩ শতাংশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গে কোনো মৃত্যুর ঘটেনি।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত কোনো মৃত্যু না থাকায় জেলায় মোট মৃত্যুসংখ্যা ৭৯২ জনে অপরিবর্তীত রয়েছে।এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৪ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।
জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তের মধ্যে বগুড়া সদর উপজেলায় ৮ এবং শেরপুর উপজেলায় ১ জন রয়েছেন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭৬ জন। তাদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ২৯, মোহাম্মদ আলী হাসপাতালে ৩৮, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল