
এম এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় খাইরুল ইসলাম (২৭) নামের এক মাইক্রোবাসচালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শহরের কানছগাড়ি একটি বেসরকারি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত খাইরুল রংপুর জেলার সদর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে, তিনি বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
কানছগাড়ি এলাকার স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০ টার পরে অজ্ঞাত দুই যুবক নিহত খাইরুলকে ধাওয়া করে একটি বেসরকারি হাসপাতালের সামনে নিয়ে আসে। পরে সেখানে তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, ঘটনার মোটিভ আমরা এখনও জানতে পারিনি। তবে নিহতের পুরো দেহ রক্তে ভেজা ছিল। বর্তমানে তার মরদেহ মর্গে রাখা আছে। আমরা এ হত্যাকান্ডে যারা জড়িত ছিল তাদের ধরতে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি৷।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল