
নারায়ণগঞ্জের বন্দর মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেনসিডিলসহ মো. অন্তর (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার সন্ধ্যায় এই অভিযান হয় বলে নিশ্চিত করেছেন আদমজীনগর র্যাব-১১এর মিডিয়া অফিসার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। অভিযানকালে অন্তর একটি বাসের যাত্রী বেশে এই মাদক বহন করছিল বলে জানান তিনি। গ্রেপ্তারকৃত অন্তর কুমিল্লা জেলার কোতয়ালী থানার চম্পকনগর সাতরা এলাকার মো. নাজির হোসেনের ছেলে।
অন্তর দীর্ঘদিন যাবৎ যাত্রীবাহী বাসে এক জেলা হতে অন্য জেলায় ভ্রমণের আড়ালে সাধারণ যাত্রীর ছদ্মবেশে অভিনব পদ্ধতিতে নিষিদ্ধ ফেনসিডিল বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। অন্তর আরো জানিয়েছে, সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল