
নারায়ণগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে পালিত হওয়া কোভিড-১৯ এর গণটিকা কর্মসূচীর কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নেতৃত্বে পরিদর্শনে অংশ গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, নরায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। এর আগে দেশে গণটিকা ক্যাম্পেইনের ব্যবস্থা করা হলেও এবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ আদর্শ স্কুল এন্ড কলেজ এবং দেলপাড়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক টিকা প্রার্থীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ গণটিকার আওতায় আসবে, তারা এই টিকা গ্রহণ করে কোভিড থেকে সার্বিকভাবে রক্ষায় ভূমিকা রাখবে।
এসপি জায়েদুল আলম জেলা পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারায়ণগঞ্জে গণটিকা প্রদান কর্মসূচীর প্রথম দুই ধাপেও ব্যপক উপস্থিতি ছিলো, আজও ভাল সাড়া পাওয়া যাচ্ছে। আমরা জেলা পুলিশের পক্ষ থেকে এই কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করেছি, আজকে মানুষ নিরাপদে এই টিকা নিতে পারছেন।
মঙ্গলবার নারায়ণগঞ্জের ৬৭টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ বলেন, প্রতিটা কেন্দ্রে ইউনিয়ন ও সিটি এলাকায় আমাদের লক্ষ্যমাত্রা ১০০০। আগামীকাল আমরা রূপগঞ্জের ৪টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। আমাদের লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার। মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে আশা করছি আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি টিকা দিতে পারবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত