হোম » সারাদেশ » সাংবাদিক তারিকুর রহমানের পুত্রের বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান লাভ

সাংবাদিক তারিকুর রহমানের পুত্রের বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম স্থান লাভ

মোঃ তারিকুর রহমান,জীবন নগর  প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরের সিনিয়র সাংবাদিক তারিকুর রহমানের পুত্র ৬ষ্ট জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১  বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করে। জানা যায়, ৬ষ্ট জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড প্রতিযোগিতায় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে  এককভাবে সাংবাদিক তারিকুর রহমান ও মাতা জীবন নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছাঃতহমিনা খাতুনের ছেলে মোঃতন্ময় রহমান তুর্য্য ১ম স্থান অধিকার করে।  এছাড়াও ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২১ বিজ্ঞান বিষয়ক অনলাইন-কুইজ প্রতিযোগিতায় শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে গ্রুপ ভিত্তিক ভাবে তন্ময় রহমান তূর্য্য, মোহাম্মদ তানভীর রানা ও সুপ্ত আরিয়ান যৌথভাবে প্রথম স্থান লাভ করে।
এছাড়াও অনুষ্ঠানে জীবননগর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম,  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!