হোম » সারাদেশ » “শরৎকাল ছোঁয়া” “সুমাইয়া ছরোয়ার”

“শরৎকাল ছোঁয়া” “সুমাইয়া ছরোয়ার”

আকাশে বাতাসে খুশির মেলা
বুনো হাঁসেরা দল বেঁধে করছে খেলা,
চারিদিকে শিউলি,শিমুল জবা ফুলে ভরা,
শরৎকালের সকালটা যেন,সোনালী আবিরে গড়া,
পুলকিত সাজে হয় আনন্দিত মন,
ঘুরে ফিরে চলতে চাই,সবাই বিকেলের কাশবন,
শরৎকালের স্নিগ্ধ  ছোঁয়াকে সবাই ভালোবাসে,
মুখরিত বিমোহিত তরু ছায়ার সবুজ ঘাসে,
আবারো চায়,শরৎকাল দেখার সুযোগ যেন আসে,
মায়ের পাশে বসে বসে পিঠাপুলি খাওয়া!
মাদুর বিছিয়ে থালা গুলো নিয়ে আপন মনে গাওয়া,
অনুভূতি, মিলেমিশে এক টুকরো সুখ খুজে পাওয়া।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!