
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হওয়ায় শনিবার সকালে বগুড়া বাসায় তাকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নব-গঠিত কাহালুর জামগ্রাম ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, নব-গঠিত জামগ্রাম ইউনিয়ন যুবদলের আহবায়ক আরিফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল হোসেন, যুগ্ম আহবায়ক রায়হান আলী, শামীম হোসেন, মুকুল হোসেন, বিএনপিনেতা রিপন মন্ডল সহ জামগ্রাম ইউনিয়ন যুবদলের অন্যান্য সদস্যবৃন্দ।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত