
রবিউল হাসান লায়ন: জামালপুর শহরের প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সকল সুবিধা সম্বলিত নতুন আঙ্গিকে নতুন সাজে রংধনু রেস্টুরেন্টে’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের তমালতলা মোড়ে রংধনু রেস্টুরেন্টে’র উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কর্তৃপক্ষ।
রংধনু রেস্টুরেন্টে এর ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক নবীন’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও রংধনু রেস্টুরেন্টে’র উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী, পৌরসাভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর পাক দরবার শরীফের শাহ্জাদা মোঃ রওনাকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সালে শফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, জেসিসিআই’র সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জুনিয়র সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ, মোস্তাফিজুর রহমান বাপ্পি, পরিচালক আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ রকিবুল করিম, আব্দুল আহাদ স্বাধীন, আলহাজ্ব ইউসুফ খান ও রংধনু রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদাসহ শহরের আমন্ত্রীত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জামালপুর শহরে এই প্রথম অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে দেশি-বিদেশী উন্নতমানের নানারকম বাহারি খাবারের সমাহারে শীতাতপ নিয়ন্ত্রিত রংধনু রেস্টুরেন্টে স্বাস্থ্য বিধি মেনে দক্ষ কারিগরি দ্বারা রান্না ও খাবার পরিবেশন করা হবে বলে জানান রংধনু রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক। ফাস্টফুডসহ দেশীয় সকল প্রকার উন্নত মানের খাবার পাওয়া যাবে এই রংধনু রেস্টুরেন্টে।
রংধনু রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইকরামুল হক নবীন বলেন, আমাদের এই রেস্টুরেন্টে সর্বক্ষণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে দক্ষ কারিগর দ্বারা রান্না ও খাবার পরিবেশন করা হবে। মানসম্মত সকল প্রকার খাবার থাকবে আমাদের এই রেস্টুরেন্টে। বিদ্যুৎ চলে গেলেও, জেনারেটর মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ’র ব্যবস্থা রয়েছে। রংধনু রেস্টুরেন্টে উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল