
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের বল্লাভেঙ্গুর গ্রামে ভন্ড কবিরাজের ভুল চিকিৎসায় আব্দুল মজিদ (৫০) নামের এক রোগীর মৃত্যু হয়েছ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বল্লাভেঙ্গুর গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মজিদ দীর্ঘ দিন ধরে যৌন রোগে ভুগছিলেন। এরই এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে মান্নান কবিরাজের বানানো সরা ঔষধ খেয়ে কিছুখ্যনের মধ্যেই মারা যায়।
পরে পরিবারের লোকজনের ডাকাডাকি আর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং ভন্ড কবিরাজ আব্দুল মান্নানকে আটক করে। ঐ ওয়ার্ডের সাবেক মেম্বার সোলায়মান আলী ঘটনাটি চান্দাইকোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান খানকে অবগত করেন। ইউপি চেয়ারম্যান বিষয়টি থানায় অবগত করেন। পরে রায়গঞ্জ থানার এসআই সমর আশ্চার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ভন্ড কবিরাজ কে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত আছি। আসামীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। এবং মৃত দেহটি ময়ানা তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল