
আল ফয়সাল অনিক,রুহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় নাইট কোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রুহিয়া-আটোয়ারী মহাসড়কের রুহিয়া সালেহিয়া মাদরাসা গোরস্তানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুহিয়া থানাধীন ঘনিমহেষপুর গ্রামের দবিরুল ইসলাম(৬০) ও নেকা মোহাম্মদ(৫৩) মোটরসাইকেলে করে আটোয়ারীর দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী তাজ পরিবহন (নাইট কোচ) মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের উপরে উঠে যায়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরে তাজ পরিবহনের চালক ও হেলপার পালিয়ে গেছে। গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন