
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার কাহালু উপজেলায় মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ মিজানুর রহমান (২৮) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২৩-ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার রেল স্টেশন এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মিজানুর কাহালু পৌর এলাকার সাগাটিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত শামছুল আলম।
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ মিজানুরকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু