
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ আজ পোরশার ঘাটনগর ইউনিয়নে ৫৪৯ জন হতদরিদ্রদের মাঝে ভিজিডি ৩০কেজি করে চাল বিতরণ করা হয়। পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ বজলুর রহমান ও তার সহযোগী ওয়ার্ড মেম্বার মোঃ মোজাফ্ফর রহমান নয়টি ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ভিজিডি কার্ডের মাধ্যমে ৩০ কেজি করে চাল বিতরণ করেন।
তারা এই কার্ডের মাধ্যমে দীর্ঘ ২৪ মাস ধরে এ চাল পাবেন। আজ তারা দশম তম মাসে চার গ্রহণ করছেন।এ চাল পেয়ে তারা বঙ্গবন্ধুর কন্যা জনো নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল মেম্বার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক বৃন্দ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ