
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): নোয়াখালীর চাটখিলে বিদেশ ফেরত অভিবাসীদের সহায়তা নিশ্চিতকরনে সেবাদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে এডভোকেসি কর্মশালা আজ২৩শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে ১০টায় চাটখিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
প্রত্যাশার ড্রিষ্টিক্ট ম্যানেজার খায়রুন নাহার মিতুর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মেয়র নিজাম উদ্দিন ভিপি, চাটখিল কর্মকর্তা আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু। এডভোকেসি কর্মশালায় চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর সাধারন সম্পাদক কামরুল কাননসহ উপজেলা প্রশানের বিভিন্ন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিদেশ ফেরত কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২