
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লক্ষ টাকার হেরোইনসহ আব্দুস সালাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সদস্যরা। গ্রেফতার আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর আদর্শপাড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০৬ গ্রাম হেরোইনসহ ১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এসময় তাহার সঙ্গে থেকে ১টি ট্রাক ঢাকা মেট্রোঃ-ট-২২-২২৩২, মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি