
আওয়াজ অনলাইনঃ আলোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বনানীর লেকভিউ এলাকার একটি বাড়িতে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৭ দিন কারাভোগ শেষে ১ সেপ্টেম্বর জামিন পান।
এসেই বাসা ছাড়ার নোটিশ পান তিনি। ভবনের অন্য বাসিন্দাদের আপত্তির কারণে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয় তাকে। তিনি এটাকে স্বাভাবিকভাবে নিয়ে বাসা ছেড়ে দিয়েছেন। উঠেছেন নতুন ফ্ল্যাটে।
চলতি সপ্তাহেই বাসা পরিবর্তন করেছেন পরীমণি। নতুন বাসা এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি। তবে কিছুটা গুছিয়ে নিজেকে ক্যামেরাবন্দি করেছেন তিনি। টপস পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে।

আরও পড়ুন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস
প্রতিটি মেয়েই দিনশেষে একটা সংসার চায়: প্রভা
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক