
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে নাসরিন বেগম (৪০) নামের এক গৃহবধূ। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের গির্দা দক্ষিণ পাড়া গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত নাসরিন একই গ্রামের মো. আমানের স্ত্রী।
এই বিষয়ে নিহত নাসরিনে ছেলে আমিনুল ইসলাম জানান, কয়েক দিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল। আর তারই জের ধরে তার পিতা মাতার মধ্যে সাথে ঝগড়া হয়েছিল। যার ফলে বাবার সাথে অভিমান করে বুধবার বিষপান করে আত্মহত্যা করে তার মা নাসরিন বেগম।
এ ঘটনার বিষয়ে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান