
মো. মমিন হোসেন,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে চার্টার লাইফ ইনসুরেন্স এর শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলার বাংড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এমত বিনিময় অনুষ্ঠিত হয়। সভায় টিম লিডার মোছাঃ আসমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী নেতা।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চার্টার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খন্দকার সেফাতুল জামিল। আরো উপস্থিত ছিলেন চার্টার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের রাজশাহী জেলা সেলস্ এর মোঃ ইমদাদুল হক, সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসিন হাবিব সবুজ, খিঁলখাও প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক সৈয়দ আমির হোসেন সহ বাংড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আঃ লতিফ, ইউপি সচিব মোঃ হযরত আলী, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জোবায়েত হোসেন জুয়েল সহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত সম্মানিত নারী-পুরুষগণ।
উক্ত কর্মশালায় চার্টার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর কার্যক্রম বীমা বিষয়ে আলোচনার মধ্যদিয়ে আনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন চার্টার লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহমুদুল হক।

আরও পড়ুন
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের