হোম » সারাদেশ » পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

পীরগঞ্জে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সারাদেশের ন্যায় আগামী ১১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এনিয়ে উপজেলার প্রতি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। অনেক ব্যস্ততার মধ্যে কারিগররা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তবে এবছরেও করোনার প্রভাবে সীমিত আকারে পূজা-অর্চনা হবে বলে জানান আয়োজকরা। এবার  উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১১৮ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সময় যতদিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে প্রতীমা তৈরির কাজ চলছে জোরে- স্বরে। কয়েক দিনের মধ্যে শুরু হবে প্রতিমাতে রংঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক প্রফুল্ল শর্মা জানান, করোনায় সরকারের সব নিয়ম মেনে এবং স্বাস্থ্যবিধি পালন করে এবার উপজেলার ১১৮ টি পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৪ টি জায়গায় বিসর্জন প্রতিমা পানিতে ভাসানোর জায়গা তৈরি করা হয়েছে। শারদীয় দুর্গাৎসব ১১ অক্টোবর মহাষট্রির মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর মহা দশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!