হোম » সারাদেশ » দাউদকান্দিতে দীর্ঘ ৩০ ঘন্টা পর ডোবার ময়লা স্তুপে  নিঁখোজ হওয়া পরিচ্ছন্ন কর্মীর মৃতদেহ উদ্ধার ।।

দাউদকান্দিতে দীর্ঘ ৩০ ঘন্টা পর ডোবার ময়লা স্তুপে  নিঁখোজ হওয়া পরিচ্ছন্ন কর্মীর মৃতদেহ উদ্ধার ।।

বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:  দীর্ঘ ৩০ ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে পানিতে ডুব দিয়ে নিঁখোজ হওয়া হেলালের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা । ঘটনাটি ঘটেছে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে । ঘটনার বিবরনে জানা যায়, শনিবার দিবাগত রাতে অতিবৃষ্টির কারনে ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে জলাবদ্ধতা হয়ে বাজারে অবস্থিত সাব-রেজিষ্টার অফিস, ইউনিয়ন পরিষদ অফিসসহ বিভিন্ন  উল্লেখযোগ্য স্থানে পানি আটকে পড়ে ।

সাব-রেজিষ্টার ও ইউনিয়ন পরিষদের জরুরী কাগজ-পত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে যাওয়ার সম্ভাবনার কারণে সেই বৃষ্টির পানি নিস্কাষনের প্রয়োজনে জৈনিক এক ব্যক্তি হারচান্দিনা নিবাসী হেলাল নামে এক ব্যক্তিসহ দুইজনকে জলাশয়ের নীচে খালের সাথে সংযাগ পাইপটি পরিস্কারোর জন্য পানিতে নামায় । দুজনই পাইপ পরিস্কারের জন্য পানিতে ডুব দেয় কিন্তু হেলাল ডোবায় থাকা আবর্জনার স্তুপের নীচে আটকে যায় । উল্লেখ্য যে পুরো বাজারের পলিথিনসহ সব আবর্জনা উক্ত ডোবায় স্তুপ বনে যায় ।

দীর্ঘক্ষন অপেক্ষার পর সে ডুব দিয়ে না উঠায় রহস্যের দানা বাধে । শুরু হয় খোজাখুজি । দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনের প্রত্যক্ষ নির্দেশনায় ফায়ার সাভিসের ইউনিটসহ ডুবুরী দল উদ্ধার অভিয়ানে নামে । অবশেষে ভেকু মেশিন দিয়ে ডোবার আবর্জনা পরিস্কার করার সময় হেলালের ময়লার স্তপ থেকে মৃতদেহটি ভেসে উঠে । দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন সাংবাদিকদের জানান আমাদের অসেতেনার আমাদের কারণে আজকে একটি তাজা প্রাণ ঝড়ে গেল । আসুন আমরা সবাই সচেতন হই ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!