
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ১১ কেজি গাঁজাসহ ৫ নারী-পুরুষকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ৫)। শনিবার রাত ৯ টায় র্যাবের বিশেষ অভিযানে উপজেলার সান্তাহার ঘোড়াঘাট (বটতলী) এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাবের উপ-পরিদর্শক আবুল কালাম বাদী হয়ে আদমদীঘি থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার গোরঙ্গগোলার থানার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহিম (৩২), একই জেলার কসবা থানার কুলাপাথর গ্রামের শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিণ কুমিল্লা থানার সালমানপুর গ্রামের আশরাফুল আলীর স্ত্রী নুরজাহান (২৫) এবং মাগুরা জেলার শ্রীপুর থানার বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমিল্লা থেকে একটি প্রাইভেট কারে মাদক নিয়ে নওগাঁর উদ্দেশ্যে আসছিলেন এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম সান্তাহার ঘোরাঘাট এলাকায় চেক পোস্ট বসিয়ে ওই প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করে। এসময় কারের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা ১১কেজি গাঁজা উদ্ধারসহ ৫ নারী-পুরুষকে আটক করা হয়েছে। সেইসাথে মাদক বহনের দায়ে ওই প্রাইভেট কারসহ ৮ টি মোবাইল ফোন, ১৬ টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড, ২টি ব্যাগ ও নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান