হোম » অপরাধ-দুর্নীতি » ভৈরবে স্বপন হত্যার রহস্য উদঘাটন, ভাইয়ের হাতে ভাই খুন

ভৈরবে স্বপন হত্যার রহস্য উদঘাটন, ভাইয়ের হাতে ভাই খুন

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুরে স্বপন হত্যাকন্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জ। পিবিআই তদন্তের মাধ্যমে স্বপন হত্যা মামলার বাদী সহোদর ভাই রিপন কে গতকাল ১৭সেপ্টেম্বরে জিজ্ঞাসা বাদের জন্য কিশোরগঞ্জ নিয়ে যাওয়া হয়। পরে রিপনকে জিজ্ঞাসা বাদ করলে পিবিআই এর নিকট হত্যার কথা স্বীকার করে সে। আজ ১৮ সেপ্টেম্বর আসামী রিপনকে কোর্টে নিয়ে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এর সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বপনকে হত্যা করার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর মামলার তদন্তকারী কর্মকর্তা সাকুল হাসান।
ঘটনা সূত্রে জানা যায়, স্বপন শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর মধ্যেপাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। গত ২৬ জুলাই রাতের বেলা থেকে তাকে খুজে পাওয়া যাচ্ছিল না। পরের দিন স্বপনের ভাই রিপন ভৈরব থানায় একটি নিখোঁজ ডাইরী করে। তারপরের দিন ২৮ জুলাই বাড়ির পাশেই একটু ডোবা থেকে স্বপনের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। স্বপনের মরদেহ ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পরদিন ২৯ জুলাই অজ্ঞাত নামা আসামী করে স্বপনের ভাই রিপন বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করে। মামলার অগ্রগতির জন্য পরে স্বপন আবার কিশোরগঞ্জ পিবিআই এর নিকট মামলাটি তদন্ত করার জন্য আবেদন করে। পিবিআই এর তদন্ত বেরিয়ে আসে মূল হত্যার রহস্য ও হত্যাকারীর নাম। জমি সংক্রান্ত জেরে স্বপন কে হত্যা করে তার সহোদর ছোট ভাই রিপন।  এবিষয়ে পিবিআই এর কর্মকর্তা সাকুল হাসান আরো বলেন মামলার তদন্তের সার্থে সহযোগীদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত শেষে আমরা বিস্তারিত প্রকাশ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!