
অর্ণব আল আমিন, বাসাইল, টাঙ্গাইলঃ খাল-বিল-নদী পানিতে থৈ থৈ। নদীমাতৃক বাংলাদেশে এই বর্ষায় যে বিশেষ রূপের মায়াজাল ছড়ানো রয়েছে এই খাল-বিল, নদ-নদীকে ঘিরে তা নিজ চোখে না দেখলে বোঝার উপায় নেই। নগর জীবনের দৈনন্দিন জীবনাচারে নির্মল প্রকৃতির যে বিরাট অনুপস্থিতি তা কিছুটা ঘুঁচাতে ভরা বর্ষায় নৌকা ভ্রমণের তুলনা হয় না। কৈশোরের শিক্ষাজীবনের সোনালী অতীত পেরিয়ে পরিণত বয়সে এসে পুনর্মিলন, আর সেই পুনর্মিলনের উপলক্ষ যদি হয় নৌকা ভ্রমণ তখন আনন্দের সীমা থাকে না।
আজ বৃৃহস্পতিবার বর্ষা বিহারে বেরিয়ে পড়ে টাঙ্গাইল জেলার এসএসসি ‘৮৬ব্যাচের বন্ধুরা। শিক্ষার্থী বললে হয়তো ভুল হবে। শিক্ষা জীবন পেরিয়ে তারা আজ সবাই কর্মজীবনে পা দিয়েছেন। তা সত্ত্বেও আনন্দের এমন পুনর্মিলনে আবেগে-উচ্ছ্বাসে মত্ত হয়েছিলেন সবাই। বাসাইল থেকে নদী দিয়ে নৌকায় সখিপুরের শাল গ্রামপুর পর্যন্ত এই নৌকা ভ্রমণে বছরের সেরা দিনটি উদযাপন করেন টাঙ্গাইল জেলার ১৯৮৬ ব্যাচ এর বন্ধুরা।
প্রায় ৫০ জনের এই নৌকা ভ্রমণে গান, কৌতুক, স্কুল জীবনের স্মরনীয় সব স্মৃতি থেকে স্মৃতিচারণ এই আনন্দযজ্ঞে যোগ করে বিশেষ মাত্রা। আনন্দের এই ভ্রমণ যাতে প্রতি বছর অব্যাহত থাকে সেই সিদ্ধান্ত নেন কৈশোরের সহপাঠিরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান