
মো. মমিন হোসেন,কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে নদী দূষন অবৈধ দখলদারিত্ব বিভিন্ন ধরনের দূষন থেকে ৪৮ নদীরক্ষা ও তথ্য ভান্ডার তৈরি ও সমিক্ষা প্রকল্প করতে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংরক্ষণ শীর্ষক উদ্বুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৮ নদী সমিক্ষা প্রকল্পের জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত প্রকল্পের পরিচালক ইকরামুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম ও ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান। আরে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কালিহাতি পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান, কালিহাতি প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সহ উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ এবং স্কুল কলেজের প্রধান শিক্ষকগণ সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ